Main Menu

হবিগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রোববার (৮ মে) জেলা প্রশাসন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সাংস্কৃতিক অঙ্গনের কর্মী এবং অন্যান্য সুধীজন।

Share





Related News

Comments are Closed