বাহুবলে করাঙ্গী নদী খনন নিয়ে উদ্বিগ্ন নদী পাড়ের মানুষ
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার উপর দিয়ে প্রবাহিত করাঙ্গী নদীর প্রায় ২০ কোটি টাকার খনন কাজের মেয়াদ ৫ মে শেষ হয়ে গেছে। খনন কাজে নিযুক্ত ঠিকাদার দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে নদী পাড়ের মানুষের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে। অনেক স্হানে নদী গর্ভে খনন কাজের অস্তিত্ব নেই। অনেক স্হানে নদীর পাড়ে বাঁধ নেই।
রোববার (৮ মে) দুপুরে খনন কাজ সরেজমিনে অনুসন্ধানে গেলে রাঘবপুর, করমাবাদ, লোহাখলা এলাকায় এ দৃশ্য অবলোকন করা হয়।
করমাবাদ গ্রামের এক কৃষক জানান ঠিকাদার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে গাছপালা, বাঁশ কাঠিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এখনও নদী খনন কাজ বা পাড় বাঁধার খবর নেই।
খনন কাজ নিয়ে হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন অনেক স্হানে ঠিকাদার কাজ করতে পারছে না। এখনও কাজের পরিমাপ করা হয়নি। কাজ সঠিক না হলে আমরা গ্রহণ করবো না। বিল প্রদান বন্ধ থাকবে। দৃঢ়ভাবে তিনি এ আশ্বাস দেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed