গুগল, অ্যাপল ও মাইক্রোসফট লগইনে লাগবে না পাসওয়ার্ড
তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগল, অ্যাপল ও মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড ছাড়াই লগইন করার সুবিধা আনছে। গত ৫ মে বিশ্ব পাসওয়ার্ড দিবসে এই ঘোষণা দিয়েছে বিশ্বের জনপ্রিয় তিন টেক জায়ান্ট।
প্রতিষ্ঠানগুলোর ভাষ্যমতে, তারা এমনই একটি পদ্ধতি নিয়ে আসছে যেখানে পাসওয়ার্ড ছাড়াই তাদের সার্ভিসে লগইন করতে পারবেন। ব্যবহারকারীদের জন্য খুব শিগগিরই এই সার্ভিসটি উন্মুক্ত হতে যাচ্ছে।
এরইমধ্যে টেক প্রতিষ্ঠানগুলো আইওএস, উইন্ডোজ, ক্রেমসএস, ক্রেম ব্রাউজার, এজ, সাফারি ও ম্যাকওএস থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন করার পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।
গুগল-এর পিএম ডিরেক্টর অফ সিকিওর অথেন্টিকেশন সম্পথ শ্রীনিবাস ব্লগ পোস্টে লিখছেন, আমরা শিগগিরই পাসওয়ার্ডহীন ভবিষ্যতের দিকে যাচ্ছি। যেগুলো আমরা এক দশকেরও বেশি সময় ধরে ম্যাপ আউট করছি।
মাইক্রোসফ্ট-এর সিকিওরিটি, কমপ্লায়েন্স, আইডেন্টিটি এবং ম্যানেজমেন্ট দপ্তরের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট বাসু জাক্কাল বলেন, মাইক্রোসফ্ট, অ্যাপল এবং গুগলের মতো সংস্থাগুলো সাধারণ পাসওয়ার্ডহীন সাইন-ইন স্ট্যান্ডার্ডের দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে।
সব ঠিক থাকলে ২০২৩ সালেই এই পাসওয়ার্ডলেস লগ ইন ব্যবস্থা চালু করবে অ্যাপল, গুগল এবং মাইক্রোসফ্ট। ব্যবহারকারীরা গুগল অথেন্টিকেটর এবং মাইক্রোসফ্ট অথেন্টিকেটর ব্যবহার করে যেকোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। সেটা জিমেল হোক বা আউটলুক।
অথেন্টিকেটর অ্যাপ অর্থাৎ এই পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন কাজ করবে ফিডো স্ট্যান্ডার্ডে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed