শেরপুর গোলচত্বরে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশকোচ চাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মে) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্য হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ঢাকা সংবাদ মাধ্যমকে বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে যায়।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠায় হাইওয়ে পুলিশের একটি দল। হাসপাতালে নেওয়ার পথে পুলিশের এক সদস্য মারা যান। আহত অপর দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed