হবিগঞ্জে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্বর্ধনা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগজ্ঞের বৃন্দাবন সরকারি কলেজের ২০১৯-২০ ব্যাচ কর্তৃক ২০-২১ ব্যাচ থেকে সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৭ মে) স্হানীয় সুরবিতানে বৃন্দাবন সরকারি কলেজের ২০১৯-২০ ব্যাচ কর্তৃক ২০-২১ ব্যাচ থেকে সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
২০-২১ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের প্রভাষক দীপক কুমার দাস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফখরুদ্দীন খান পারভেজ , বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার রূহল আমীন মোল্লা।
এ বছর বৃন্দাবন সরকারি কলেজ থেকে মোট ১০৩ জন দেশ সেরা মেডিকেল কলেজ,ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed