দেবীগঞ্জে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সজনাগাছ থেকে পড়ে গলায় কাচি ঢুকে রতন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মে) দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের মেকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রতন ওই এলাকার হাকিম মন্ডল ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রতন সকালে সজনাগাছে উঠে সজনারপাতা কাপড় কাটা কাঁচি দিয়ে কাটার সময় ডাল ভেঙ্গে পড়ে যায়। এসময় হাতে থাকা কাঁচি তার গলায় ঢুকে যায়। স্থানীয়রা তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিফা আক্তার তামান্না তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার এসআই রাশেদুল ইসলাম সজনাগাছ থেকে পড়ে রতন নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed