দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে পুনঃবহালের দাবিতে মানববন্ধন
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন রায়কে বিদ্যালয়ে পুনঃবহালের দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মে) দুপুর ১২টায় মোক্তারপাড়া পৌরসভার সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জীবন রায়কে বিদ্যালয়ে পুনঃবহালের দাবিতে দানব বন্ধন করেছে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফাহিম রহমান খান, রাজন ক্লান্তি সরকার বাপন সহ আরো অনেকে। বিদ্যালয়ে জীবন রায়কে পুনঃবহাল সহ শিক্ষকদের প্রতি অবিচার ও হয়রানি বন্ধ সহ সাত দফা দাবি পেশ করেন।
পরে বক্তারা বলেন যদি অবিলম্বে দাবি মানা না হয় তাহলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed