Main Menu

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি ২ কিশোর নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে সড়কে পড়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

শনিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাক-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন সিকদার (১৭) কাশিয়ানীর খায়েরহাট এলাকার বাসিন্দা এবং আতিক মোল্লা (১৫) নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের বাসিন্দা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাক-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় একটি মোটসাইকেলকে ওই বাসটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed