কৈলাশটিলার ৭নং কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গ্যাস সংকটের মধ্যে মিলল আশাজাগানিয়া খবর। জাতীয় গ্রিডে যুক্ত হলো সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭নং কূপের গ্যাস। নতুন এ কূপটি থেকে দৈনিক ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস মিলবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শনিবার (৭ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৯টায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা-৭নং কূপ বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা সফলভাবে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে।
কূপটি থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে আশা করছে গ্যাসক্ষেত্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ।
গ্যাসক্ষেত্র কর্তৃপক্ষ বলছে, কৈলাশটিলার লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুত ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এ গ্যাস বিভিন্ন কূপের মাধ্যমে উৎপাদন করা হবে।
কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে এতদিন দুটি কূপ থেকে জাতীয় গ্রিডে মিলতো দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস। এখন থেকে গ্যাসক্ষেত্রটি জোগান দিতে পারবে আরও এক কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আমাদের নিজস্ব গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে। তবে নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, বিদ্যমান গ্যাসকূপগুলোতে ডিপ ড্রিলিংয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। আগামীদিনে গ্যাস নিয়ে আরও সুখবর দিতে পারব বলে আশা করি।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed