Main Menu

সিলেটে উদয়ন ও সুরমা মেইল ট্রেনের ইঞ্জিন বিকল

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন সিলেটে এসে বিকল হয়ে যায়। শনিবার সকাল ৬টার দিকে সিলেট ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী লালমাটিয়া এলাকার কাছাকাছি স্থানে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শনিবার সকাল ৬টার দিকে লালমাটিয়া এলাকায় ইঞ্জিন বিকল হওয়ার পর আটকা পড়ে। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে যাত্রা করেন। পরে সকাল সাতটার দিকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেয়া হয়।

তবে এসময়ের মধ্যে অন্য কোন ট্রেন চলাচলের শিডিউল না থাকায় রেল যোগাযোগে কোন বিঘ্ন ঘটেনি বলে সংশ্লিস্টরা জানিয়েছেন।

এদিকে, কুলাউড়ায় সুরমা মেইলের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘন্টা পর সচল হয় সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মনু এলাকায় সুরমা মেইলের ইঞ্জিন বিকল হলে দুপুর ১টার পারাবতের ইঞ্জিন দিয়ে টেনে বিকল ইঞ্জিনটি লংলা স্টেশনে নিয়ে রাখা হয়।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে সুরমা মেইল ট্রেনটি। শনিবার সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার মনু এলাকায় আসার পর হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দুপুর ১টার দিকে পারাবতের ইঞ্জিন দিয়ে টেনে সুরমা মেইলের বিকল ইঞ্জিনটি লংলা স্টেশনে নিয়ে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, সুরমা মেইলের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘন্টা পর সচল হয়েছে ট্রেন চলাচল। বর্তমানে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

 

Share





Related News

Comments are Closed