Main Menu

জাফলংয়ে পর্যটক হয়রানি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের হয়রানি ও হামলার প্রতিবাদে শুক্রবার (৬ মে) জাফলং পর্যটন এলাকায় সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদ মানববন্ধন পালন করেছে।

সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল আলম রোমেন।

বক্তব্য রাখেন সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম, সাংগঠনিক সম্পাদক নাদিম হাসান।

উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সাবেক যুব ও গণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, এরশাদ আলী, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য জাকারিয়া আহমদ, নাহিদ হাসান, দেলোয়ার, রুহেল, জাহেদ, জামাল প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed