Main Menu

নরসিংদীতে রেললাইনের পাশে নারীর বস্তাবন্দি লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশের একটি ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্বকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা এলাকার পূর্বকান্দি রেলব্রিজের পাশের ঝোপে বস্তাবন্দি একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দিলে সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ট্রেনে কাটা পড়ে নয়, কেউ মেরে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা এলাকাবাসীর।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ওই নারী কীভাবে মারা গেছেন বিষয়টি এখনও অস্পষ্ট। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed