সিলেটে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকা থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৪ মে) রাত পৌণে ৯টার দিকে র্যাব ৯ ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জালালাবাদ থানাধীন দুসকীবাজার এলাকা থেকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার গণধর্ষণ মামলার প্রধান আসামি দুসকী গ্রামের বাসিন্দা আব্দুল মোতালের ছেলে হোসেনকে (৪০) গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে, ধর্ষণের শিকার নারীর স্বামীর সঙ্গে পূর্ব সম্পর্কের সুবাদে ২৬ এপ্রিল ব্যবসার কাজে ও বেড়ানোর উদ্দেশে সেই নারী ও তার স্বামী এবং সে ও তার সহযোগী আজহার, আনহার, আছকির, তোতা, রমজান ও মাইক্রোবাসচালক আলমগীর শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়।
শ্রীমঙ্গলে গিয়ে নারীর স্বামী, হোসেন ও আছকির ব্যবসার কাজের কথা বলে গাড়ি থেকে নেমে ব্যস্ত হয়ে পড়লে তাদেরকে রেখে অন্যরা লাউয়াছড়ায় ঘুরাঘুরি করতে যায়। সেখান থেকে ফিরে শ্রীমঙ্গল পেট্রোলপাম্প চৌরাস্তায় এলে আছকির ও হোসেন মাইক্রোবাসে উঠে। তারা জানায়, নারীর স্বামী ব্যবসার মালামাল কিনে নিয়ে পিকআপভ্যানে করে বাড়ি ফিরবেন।
এরপর আনহার, আছকির, আজহার ও হোসেনের কথায় চালক আলমগীর শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে পূর্ব দিকে আধ মাইল দূরে রেললাইনের পাশে মাইক্রোবাসটি থামায়। সেখানে সবাই হাঁটাহাঁটি করবে বলে গাড়ি থেকে নামে। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সবাই মিলে সেই নারীকে ধর্ষণ করে।
সেখান থেকে রাত প্রায় পৌণে ১২টায় সিলেট ফিরে দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় আবার হোসেন ও আছকির সেই নারীকে ধর্ষণ করে পরদিন ভোর ৪ টায় ক্বিনব্রিজ এলাকায় তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়।
অভিযুক্তরা দুটি ঘটনারই ভিডিও চিত্র ধারণ করে নির্যাতিত নারীকে ভয় দেখায়, মুখ খুললে প্রকাশ করে দেবে।
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed