সুনামগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাকিন পরিবহন নামের ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় ফাহিম উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন মোটরসাইকেল আরোহী ফাহিম উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ফাহিমকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের প্রাক্তন মেম্বার মৃত নূরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী সাকিন পরিবহনের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্রো গ- ১৫-২৭৫০) মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ফাহিম। এতে গুরুতর ভাবে আহত হন ফাহিম উদ্দিন। পরে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। পরে বড়কাপন এলাকায় বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন সাধারণ মানুষ।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সেলিম আহমদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ফাহিমকে ওসমানী হাসপাতালে পাঠিয়েছি। বাস জব্দ করেছি। নিহত ফাহিমের ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া চলমান আছে।
Related News
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More



Comments are Closed