Main Menu

বিয়ানীবাজার সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর রীতি বহুদিনের। আর সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার (৩ মে) ঈদ ফিতরের দিনে ভারতের সীমান্ত জেলা করিমগঞ্জ বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেওয়া হয়েছে সিলেটের বিয়ানীবাজার বিজিবি’র হাতে।

Manual5 Ad Code

জানা যায়, বিশেষ দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করানোর রীতি অতীত থেকে চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার করিমগঞ্জের সূতারকান্দী স্থল বন্দরের ১৩৬০ নং পিলারে এবং কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বডার গার্ড বাংলাদেশ সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমাণ্ডারের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। ঠিক একই ভাবে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ঈদের শুভেচ্ছা ও মিষ্টি দেয়া হয়। বর্তমানে করোনার প্রকোপ কম থাকায় নির্বিঘ্নে উভয় দেশের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনী। উভয় দেশের সীমান্তে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সুরক্ষা বাহিনী সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে সমন্বয় আরও অধিক দৃঢ় করার জন্য তাদের এই প্রচেষ্টা।

Manual3 Ad Code

শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফ-বিজিরির সেক্টর কমান্ডার ও ব্যাটেলিয়ান প্রধানরা মত বিনিময় করতে গিয়ে বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। অপরদিকে শারদীয় দূর্গোৎসবে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঈদ উপলক্ষে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে বিজিবি কর্মকর্তারা বলেন, এধরনের কার্যসূচী ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সম্পর্ককে আরো মজবুত ও সুদৃঢ় করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে। যার ফলে নিজেদের সীমান্ত দায়িত্ব পালন আরো সহজ হবে।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code