দুর্ঘটনায় এক মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬), তারেক বিল্লালের ছেলে শিশির (১৮) ও পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেলযোগে মডেলহাট বাজার থেকে মহারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সংবাদ মাধ্যমকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual8 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed