পানির ওপর নির্মিত হচ্ছে ১ লাখ মানুষের শহর!
আন্তর্জাতিক ডেস্ক : পানির ওপর গোটা শহর! ভাবা যায়। শহরটি ভাসছে পানিতে। অবাক করার মতো বিষয় হলেও ইতোমধ্যে ভাসমান শহর নির্মাণের কাজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে এমন শহর নির্মাণের কাজ চলছে।
কিন্তু হঠাৎ এমন পরিকল্পনা কেন? যে কারো মনে প্রশ্ন আসতেই পারে, ভূমি রেখে পানির ওপর শহর নির্মাণ কেন করা হচ্ছে। তবে বিশ্বে এখন ভূমির টানাটানি। মোট ভূমির পরিমাণ নির্দিষ্ট কিন্তু জনসংখ্যা দিন দিন বাড়ছে।
আবহাওয়া পরিবর্তনের কারণে নানা সঙ্কটের মুখোমুখি হচ্ছে নানা জনপদ। তাই পানির ওপর শহর গড়লে, পরিবেশের ক্ষতিসাধনও হলো না, বসবাসের জন্য স্থান সঙ্কুলানও করা হলো।
পানির ওপর শহর নির্মাণের পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ওশিয়ানিক্স’। ২০২৫ নাগাদ এ শহর বসবাসযোগ্য হয়ে উঠবে। এটি নির্মাণে খরচ হবে ২০০ মিলিয়ন ডলার। ১৫ দশমিক ৫ একরের মতো ক্ষেত্রফল হবে এই শহরের।
ভাসমান এ শহরে ভবনের উচ্চতা অবশ্যই কম রাখা হবে। কোনও ভাবেই সাত তলার থেকে বেশি উঁচু করে ভবন নির্মাণ করা হবে না। কারণ বেশি উঁচু ভবন হলে বাতাসের জন্য সমস্যা হতে পারে। অভিনব শহরটির সবই নির্মাণ করা হবে চুনাপাথর দিয়ে।
আপাতত ১২ হাজার মানুষ এ শহরে বাস করতে পারবেন বলে পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে এতে এক লাখ লোক বাস করতে পারবেন বলে জানা যাচ্ছে।
Related News
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলেRead More



Comments are Closed