Main Menu

বাহুবলে গৃহহীন পরিবারে ঘরের চাবি হস্তান্তর ও ঈদ সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল (হবিগঞ্জ) থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কর্তৃক হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভূমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছেন সিলেট বিভাগের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

তিনি উপজেলার মিরপুরে বশিনা গ্রামের আব্দুল মতিন মিয়ার মেয়ে শিমু আক্তারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

Manual5 Ad Code

এ উপলক্ষে রোববার ১ মে বিকেলে বাহুবল মডেল থানা পুলিশের আয়োজনে বশিনা গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে ও বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম ও জেদান আল মুছা, হবিগজ্ঞের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে,সদর সার্কেল মাফুজা আক্তার শিমুল, মাহমুদুল হাসান(অপরাধ), বাহুবল মডেল থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত দাস, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুধীবৃন্দ।

Manual1 Ad Code

আলোচনা সভা শেষে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code