সিলেটে কোথায় কখন ঈদের জামাত
বৈশাখী নিউজ ডেস্ক: আজ চাঁদ দেখা না যাওয়ায় ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে প্রায় ৩০০ বছরের পূরনো সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে ঈদ জামাত শুরু হবে বলে জানিয়েছেন মোতাওয়াল্লী জহির বক্ত।
ঈদের জামাতের জন্য প্রস্তত করা হচ্ছে শাহী ঈদগাহকে। ঈদগাহে পরিষ্কার পরিচ্ছন্নের পাশপাশি করা হচ্ছে নতুন রং। এছাড়া ঈদগাহের চারপাশের রাস্তাঘাটও সংস্কার করা হচ্ছে। এখানে ঈদ জামাতে পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আবুল মোমেন অংশ নেবেন বলে জানা গেছে। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন করুনার পীর হিসেবে খ্যাত মুফতি রশিদুর রহমান ফারুক।
এছাড়া সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।
নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।
হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।
নগরীর রিকাবিাজারস্থ পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর টিলাগড় মাদানী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর রেজিস্টারি মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও নগরীর বিভিন্ন ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্টিত হবে।
উল্লেখ্য, গত দুই বছর করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। ফলে খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed