অস্ট্রেলিয়া-সিঙ্গাপুর-কানাডায় ঈদ সোমবার
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং কানাডায় সোমবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপন করা হবে। শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (২ মে) ঈদুল-ফিতর উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য ঘোষণা করতে পেরে আনন্দিত যে, কাউন্সিলের সদস্যদের পরামর্শ এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে)। আর ১৪৩৩ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন সোমবার; এদিনই ঈদুল-ফিতর উদযাপন করা হবে।
এছাড়া সিঙ্গাপুরের মজিলস উলামা ইসলামও সেখানকার মুসলমানরা ২ মে (সোমবার) ঈদুল-ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছে।
এদিকে, কানাডার মুসলিমদের সংগঠন দ্য এসোসিয়েশন অব মুসলিম ইন কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ঈদুল-ফিতর আগামী সোমবার উদযাপন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ঈদুল ফিতরের সঠিক তারিখ ইসলামিক ক্যালেন্ডারের ১৪৩৩ হিজরির ১০তম মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার। এর ফলে পবিত্র ঈদুল-ফিতর পালন করা হবে সোমবার।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed