জুড়ির বটুলী সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে। আহতাবস্থায় তাকে বিএসএফ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত সেফুল মিয়া (৪২) ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের মিয়ার ছেলে।
স্থানীয়রা ও ইউপি সদস্য জানান, মধ্য বটুলী গ্রামের সমসের মিয়ার ছেলে সেফুল মিয়াসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার সেহরীর সময়ে গরু আনতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। গরু আনতে কাঁটা তারের বেড়া কাটার সময় ভোর রাতে তাদের উপর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এসময় বিএসএফ’র গুলিতে সেফুল মিয়া আহত হয়। এসময় সেফুল মিয়ার সঙ্গীরা তাকে সীমান্তে ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেফুল মিয়াকে আহতাবস্থায় আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ধর্মনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। বর্তমানে সেফুল মিয়া পুলিশি হেফাজতে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েকবার বিজিবি’র মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়, সকালে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে বিএসএফ।
এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ জানান, মধ্য বটুলী গ্রামের সেফুল মিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আহত হওয়ার খবর পেয়েছেন।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে ফুলতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed