তরুণীর বুকে ছুরি চালানো সেই যুবক নারায়নগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তরুণীর স্তনকাটাসহ নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান ওরফে সুমন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ২৮ এপ্রিল বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সুমন মিয়া মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
জানা যায়, নিজ বাড়িতে গত ১৯ এপ্রিল মঙ্গলবার ভোররাতে হামলার শিকার হন ১৯ বছরের ওই তরুণী। সেহরির সময় ঘরের বাইরে বের হলে তাকে জাপটে ধরে ছুরিকাঘাত করে স্থানীয় যুবক সুমন মিয়া ও তার সঙ্গীরা। মেয়েটির চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ২৫ এপ্রিল সোমবার বাড়িতে নেয়া হয়েছে মেয়েটিকে। হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন তরুণীর বাবা। এরপর ঘটনাটি জানাজানি হয়। তরুণীর বাবা হবিগঞ্জ গ্যাসফিল্ড এলাকায় শ্রমিক হিসেবে কাজ করেন। মা নোয়াপাড়ার একটি পোশাক কারখানার শ্রমিক।
তরুণী জানান, ‘ফেব্রুয়ারি মাস থেকে সে (সুমন) আমাকে বিরক্ত করতো। প্রথমে সে নাম-পরিচয় না দিয়ে আমার দরজার সামনে চিঠি রাখত। পরে সে তার ফোন নাম্বার দিয়ে চিঠি রাখত। আমি মোবাইল ফোন ব্যবহার করি না। কয়েক দিন পর আমাকে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি তাকে না করে দেই। তখন সে আমাকে বলে আমার জীবন নষ্ট করে দেবে। কিন্তু লজ্জায় আমি কাউকে কিছু বলি না।’
তিনি বলেন, ১৯ এপ্রিল মঙ্গলবার ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের পাশেই টিউবওয়েলে হাতমুখ ধুতে যাই। মুখ ধুয়ে আসার সময় টিউবওয়েলের কাছেই আমার ওপর হামলা চালায় সুমন। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুমন।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার জানান, গ্রেফতারকৃত সুমনকে মাধবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও গ্রেফতারকৃত সুমন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed