ঈদে ৮ দিন বন্ধ থাকবে তামাবিল স্থলবন্দর
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দর। তামাবিল চুনাপাথর কয়লা আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের ২ বা ৩ তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। তাই তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক সব কার্যক্রম শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ৬ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ৭ মে থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।
কাস্টমসের উপ-কমিশনার (স্থল শুল্ক স্টেশন) শাহেদ আরেফিন জাহেদি বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন তারা ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। ব্যবসায়ীরা কার্যক্রম না চালালে আমাদেরও কোনো কাজ থাকছে না। তবে সরকারিভাবে আমাদের তামাবিল স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম খোলা ছিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed