কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঈদ উপহার দিলেন ওসি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের খোঁজে এনে তাদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার হিসাবে নতুন জামা তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) রাতে তিনি উপজেলা সদরের ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের এ নতুন জামা কাপড় তুলে দেন।
আলাপকালে ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এই ছিন্নমূল শিশুরা ঈদ এলে মানুষের নতুন পোশাক দেখে আফসোস করে। এদের দেখার তো কেউ নাই। তাই প্রতিবছরই চেষ্টা করি ঈদ এলে কিছু অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটাতে। সমাজের সকল বিত্তবান মানুষের এসব শিশুদের পাশে দাঁড়ানো উচিৎ।’
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed