হজ ফ্লাইট শুরু ৩১ মে, বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক : এবার হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ৩১ মে। হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।
বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান।
তবে সব প্রস্তুতি সম্পন্ন করে ৩১ মে’র মধ্যে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন হজ এজেন্সিস অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা। একই সঙ্গে বিমান ভাড়াও কমানোর দাবি জানিয়েছেন হাব সভাপতি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই বছর আমরা হজ করতে পারিনি। এই বছর খুলেছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। হজযাত্রীরা যাতে নির্বিঘেœ যেতে পারেন, সেজন্য আমরা বসে কিছু সিদ্ধান্ত নিয়েছি। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে।’
তিনি বলেন, ‘৩১ মে প্রথম হজ ফ্লাইট হবে সেই ধারণা নিয়ে আলোচনায় বসেছি। এর মধ্যে যাতে সব কাজ সম্পন্ন করতে পারি, এ ব্যাপারে সবাই আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
‘এবার দুটি বড় ৭৭৭ বিমানের ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের নেবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট অপারেশন করতে পারবে। বিমান বাংলাদেশের মাধ্যমে ৩১ হাজার হজযাত্রী পরিবহন করতে হবে। বাকি যাত্রী সৌদি এয়ারলাইন্স বহন করবে।’
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed