Main Menu

সিলেট জেলা পরিষদ প্রশাসক হলেন জয়নাল আবেদীন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন মো. জয়নাল আবেদীন। জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান মারা যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. তানভীর আজম সিদ্দিকী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করেন।

জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. আব্দুল বাছিরের ছেলে।

এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Share





Related News

Comments are Closed