গাইবান্ধায় বাস চাপায় ৩ সবজি ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় তিনজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু, একই গ্রামের দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া এবং একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলেসোহেল।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবাই সবজি নিয়ে মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন।
মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed