ঢাকায় বাহুবল উন্নয়ন ফোরামের নতুন কমিটি গঠন
সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল হবিগঞ্জ থেকে: ঢাকায় বাহুবল উন্নয়ন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে উৎসবমুখর পরিবেশে বাহুবল উন্নয়ন ফোরামের এজিএম ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইফতার মাহফিল শেষে বাহুবল উন্নয়ন ফোরামের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি এম এস মিয়া ও সাধারণ সম্পাদক এড: আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কর্ণেল ডা: শাহ আবিদুর রহমান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মাহিদ মানসুর।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- কোষাধ্যক্ষ লায়ন প্রমোদ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাও: আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া ও ড. নাজমুল ইসলাম, সংগঠনিক সম্পাদক লায়ন এড: সামসুল আলম কবির, সংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবির, সমাজ কল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরী, শিক্ষা সম্পাদক মাহবুবুর রহমান সুমন, প্রকাশনা সম্পাদক মোশাহেদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন সালেহী, দপ্তর সম্পাদক শাহ আব্দুল আজিজ।
নির্বাহী সদস্যগণ হচ্ছেন- পারভেজ চৌধুরী, এমাদ আহমেদ মোর্তাজা রনি, এড: সৈয়দা লূৎফুন নিসা, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, অভিজিৎ ভট্টাচার্য, এড: আল রেজা মো: আমির ও এড: এম এ মোহিত।
সভায় জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড: জসিম উদ্দিন আহমেদ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
এ সময় উপস্হিত হবিগজ্ঞ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. সৈয়দ শাহ এমরান সহ বিশিষ্টজনরা পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed