Main Menu

হবিগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার অধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৬ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইয়াসিন আরাফাত রানা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান হবিগঞ্জ সদর মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

এসময় ৬৮ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed