জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল হামিদের স্ত্রী শারমিন রিমা (২৪)। তিনি এক সন্তানের মা।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে দশসিটা নামক স্থানে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে- ওই নারী গাড়ি থেকে ছিটকে পড়েছেন। আবার কেউ কেউ বলছেন, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামতে যান ওই মহিলা। এতে মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে শুনেছি তিনি মারা গেছেন।
ওসি বলেন, দুর্ঘটনার কারণটা তাৎক্ষণিকভাবে পরিস্কার হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed