ঢাকা কলেজ সহ ৭ কলেজের পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা কলেজ সহ সরকারী ৭ কলেজের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) বৃহস্পতিবারের (২১ এপ্রিল) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সনের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণবশত নিম্নরূপ পরিবর্তন করা হলো। এ ছাড়া বাকি পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed