সিলেটে ফিজাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অপরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী রাখার দায়ে সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় ফিজা এন্ড কোংকে তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়।
বুধবার (২০ এপ্রিল) অধিপ্তরের এক অভিযানে ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ফিজা ছাড়া কুমারপাড়ায় পোশাক বিপণী এম এন্ড এনকে লেবেল ও আমদানিকারকের স্টীকারবিহীন বিদেশী প্রশাধনী বিক্রয় করায় ৫ হাজার টাকা ও একই অপরাধে নয়াসড়ক এলাকার পর্বত বুটিকসকে দেড় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া অভিযোগের ভিত্তিতে শুনানিতে প্রমাণিত হওয়ায় প্রিন্স রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫ শতাংশ টাকা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালীন ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার ও ভোক্তা-অধিকার সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা।
জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Related News
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More



Comments are Closed