Main Menu

জাবিতে দুস্থদের মাঝে এসআইএ’র ঈদ উপহার বিতরণ

জাবি প্রতিনিধি: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দকে সমাজের অসহায় মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী প্রদান করেছে সামাজিক সংগঠন ‘সোসাইটি ফর ইন্টারনেশনাল অ্যাফেয়ার্স (এসআইএ)।’

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৫ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, তেল, লবণ, সেমাই, চিনি তুলে দেয় তারা।

এসময় সংগঠনটির উপদেষ্টা ইন্সটিটিউট অফ রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর প্রভাষক মুনির মাহমুদ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে করা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সংগঠনটির সভাপতি আবির হাসান বলেন, ‘আমরা আমাদের সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ আনন্দ পৌছে দেয়ার চেষ্টা করেছি। নিজেদের অর্থায়নে আমরা এই স্বল্প আয়োজন সম্পূর্ণ করেছি। ভবিষ্যতে আমরা বড় পরিসরে, সবার অংশগ্রহণের মাধ্যমে, এই ধরনের আয়োজন করতে চাই।’

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (এসআইএ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত একটি সংগঠন। সংগঠনটি ছায়া জাতিসংঘ, উদ্যোক্তা উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযানসহ নানা ধরণের সমাজকল্যাণমূলক কাজ করেছে তারা।

Share





Related News

Comments are Closed