জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি
জাবি প্রতিনিধি : কুমিল্লা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী শরিফ সরকার বাসারকে সভাপতি এবং দর্শন বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী কে. এ. রহমান জাকারিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গ্যালারিতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সামিন ইয়াসির সাফিনের সঞ্চালনায় সংগঠনটির প্রধান উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সদ্যবিদায়ী কমিটি ছাত্রছাত্রীদের উন্নয়নে অনেক কার্যক্রম পরিচালনা করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। নতুন কমিটির প্রতি শুভকামনা জানাচ্ছি।’
শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কে. এ. রহমান জাকারিয়া বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য জেলা কুমিল্লার ঐতিহ্য ও অতীত সাফল্য ধরে রেখে আমরা কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সব ধরনের সাহায্য চালিয়ে যাবো।’
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শাহনিজাম উদ্দিন আগমেদ (রসায়ন, ৪৫ ব্যাচ), শরীফুল ইসলাম (পদার্থ, ৪৫ব্যাচ), খন্দকার তানভীর আহম্মেদ (পরিসংখ্যান, ৪৫ ব্যাচ), নাফিস ফেরদৌস সাকিব (অর্থনীতি, ৪৫ ব্যাচ), মাঈন নাসিম (পদার্থ, ৪৫ ব্যাচ), আবু নাহিয়ান (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৫ব্যাচ), মোশারফ হোসাইন (পদার্থ, ৪৫ ব্যাচ), মোঃ মাহিন হোসাইন (পরিসংখ্যান, ৪৫ ব্যাচ), রুহুল আমিন (ভূগোল ও পরিবেশ, ৪৬ ব্যাচ), মুশফিকা (জার্নালিজম, ৪৬ব্যাচ), হাবিবা এ্যানি (ভূগোল ও পরিবেশ, ৪৬ব্যাচ), জাহিদ হাসান (সরকার ও রাজনীতি, ৪৬ ব্যাচ), সৈয়দ হাসিব আব্দুল্লাহ (কম্পিউটার সায়েন্স, ৪৬ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ (ইংরেজি, ৪৬ব্যাচ), আব্দুল্লাহ আল মাসউদ (বাংলা, ৪৬ ব্যাচ), মোজাম্মেল হক সুমন (উদ্ভিদবিজ্ঞান, ৪৬ ব্যাচ), তারেক রহমান ভূইয়া (নৃবিজ্ঞান, ৪৬ ব্যাচ), আবু বকর রাশেদ (প্রাণিবিজ্ঞান, ৪৬ ব্যাচ), গোলাম জিলানী (আইআইটি, ৪৬ ব্যাচ), শাহাদাৎ সূচনা (ভূগোল ও পরিবেশ, ৪৬ ব্যাচ), সাঈদ (লোকপ্রশাসন, ৪৬ ব্যাচ)।
এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে মো: শিহাব (মার্কেটিং, ৪৭ ব্যাচ), প্রচার সম্পাদক হিসেবে মোস্তফা সম্রাট আকরব (উদ্ভিদ বিজ্ঞান, ৪৭ ব্যাচ), কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ সুজন (ইতিহাস, ৪৭ ব্যাচ), শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক হিসেবে মারুফ (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৭ ব্যাচ), আপ্যায়ন বিষায়ক সম্পাদক হিসেবে সফিক (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৮ ব্যাচ), ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে সাফায়েত হোসেন তোহা (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য, ৪৮ব্যাচ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল হাসান (সরকার ও রাজনীতি, ৪৮ ব্যাচ), সমাজসেবা বিষয়ক সম্পাদক জান্নাতুল তাবাসসুম পরমা (পাবলিক হেলথ, ৪৮ ব্যাচ) ও আতকেয়া হাবিবি (ভূতাত্ত্বিক বিজ্ঞান, ৪৮ ব্যাচ), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিশাত হাসান (মার্কেটিং, ৪৮ ব্যাচ), ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার শুভ (সরকার ও রাজনীতি, ৪৮ ব্যাচ) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সদ্যঘোষিত ৮১ জনের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ৮, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ২, উপ-প্রচার বিষয়ক সম্পাদক ২, উপ-শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক ৩, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ৩, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ২, উপ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ২, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ১, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ২, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ২ এবং সাধারণ সদস্য হিসেবে ২০ জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক আমির হোসেন ভূঁইয়া, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, কুমিল্লা জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি সাইদুর রহমান রাফি, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed