করাঙ্গী নদী খনন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন উপজেলা চেয়ারম্যান
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান তাঁর প্রস্তাবিত বাহুবলে বিভিন্ন উন্নয়ন কাজ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও প্রায় ২০ কোটি টাকার করাঙ্গী নদী খনন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন করাঙ্গী নদী খনন কাজ সঠিক ভাবে হচ্ছে না। প্রাক্কলন অনুযায়ী খনন কাজ না করে দায়সারাভাবে নদীর পাড়ের ভরাট মাটি কেটে আবার পাড়ে ফেলা হচ্ছে ফলে মাটি নদীতে গিয়ে নদী ভরে যাবে। এ বিষয়ে আমি গত ২২ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অবগত করেছি। তিনি বলেন আমার প্রস্তাবের ভিত্তিতে বড়ইউড়ি টু নন্দনপুর রাস্তা সংস্কার, বক্তারপুর টু টঙ্গীঘাট রাস্তা পাকাকরণ, স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর ফিসারী টু মুদাহরপুর কবরস্থান পর্যন্ত রাস্তা সংস্কার, বক্তারপুর টু সৈয়দাবাদ রাস্তা পাকাকরণ সভায় গৃহীত হয়েছে। এছাড়া ভেড়াখাল করাঙ্গী নদীর ব্রিজ টেন্ডার হওয়ায় সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছি।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর প্রস্তাবে মানিকাবাজার টু বৈদ্যনাথপুর রাস্তা পাকাকরণ, মিরপুর ইউনিয়নের চিচিরকোট রাস্তা সংস্কার, লামাতাশী ইউনিয়নের ভুলকোট টু নন্দনপুর বাজার রাস্তা সংস্কার কাজ এ সভায় গৃহীত হয়েছে।
১৭ এপ্রিল দুপুরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান তাঁর অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed