বিশ্বনাথে দুই শতাধিক পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাদ্ধকৃত ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী থেকে ঈদ উপহার পেয়েছেন বিশ্বনাথ ও লামাকাজী ইউনিয়নের দুই শতাধিক পরিবার।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশ্বনাথ ইউনিয়ন ও বিকেল রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ মাঠে লামাকাজী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক আব্দুর রুপ, সদস্য লাল মিয়া, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, রাজু আহমদ খান, ২নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক সায়েদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্বনাথ উপজেলাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাদ্ধকৃত এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার বরাদ্ধ পাওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ২ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী থেকে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual2 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed