পঞ্চগড়ে ভূগর্ভস্থ পানিতে ঘরের মেঝে ভিজে উঠছে
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে কয়েকটি এলাকায় বাড়ির ঘরের মেঝে ভিজে উঠছে ভূগর্ভস্থ পানিতে। কোনো কোনো ঘরের মেঝেতে এভাবে পানি জমছে। হঠাৎ এমন ঘটনায় বিস্মিত ভুক্তভোগীরা, অনেকে অজানা আতঙ্কে ভুগছেন বলে জানিয়েছেন।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন, ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এমন ঘটছে। এর আপাতত কোনো সমাধান না থাকলেও আতঙ্কের কিছু নেই।
পৌর শহরের ডোকোরোপাড়া এলাকার আইনজীবী আনোয়ারুল ইসলাম খায়েরের বাড়ির ঘরের মেঝে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ভিজে উঠতে থাকে। পরিবারের লোকজন প্রথমে কিছু বুঝতে পারেননি। এক ঘণ্টার মধ্যে মেঝেতে পানি জমতে শুরু করলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের বাড়ির মেঝেগুলোতেও এভাবে পানি জমতে দেখা যায়। অনেক ঘরের মেঝেতে প্রায় ১ সে.মি. পরিমাণ পানি জমতে দেখা যায়।
আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, আশপাশের কয়েকটি বাড়ির মেঝেতে পানি উঠতে দেখে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। অনেকে কমেন্টস করেছেন তাদের বাড়িতেও একই অবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই হয়তো এমন ঘটনা ঘটছে।
এ ঘটনায় আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আবহাওয়া উচ্চ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের মাটির নিচে অনেক পাথর, বালি থাকার কারণে ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে গেছে। সেই তুলনায় উপরিভাগের তাপমাত্রা কম। অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটির নিচের পানি উপরিভাগে উঠে আসতে পারে। এমন ঘটনা পাকা বাড়িতেই বেশি দেখা যাবে।
বর্তমানে পঞ্চগড়ের ভূগর্ভে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উপরিভাগে বিরাজ করছে ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ঘটনা ঘটছে বলে জানান জিতেন্দ্র নাথ ।
Related News
পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদাRead More
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More



Comments are Closed