করাঙ্গী নদী খনন কাজে মন্থর গতি, পরিদর্শনে এমপি
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদীর খনন কাজে মন্হর গতি দেখে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এখনো অর্ধকিলোমিটার নদীর পাড়ে বাঁধ নেই।
এদিকে আগামী ৫ মে কার্যাদেশ অনুযায়ী খনন কাজের মেয়াদ শেষ হচ্ছে। ঠিকাদার নানান অজুহাতে ধীর গতিতে খনন কাজ চালাচ্ছেন। বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছেন। কাজ ছয়নয় দেখিয়ে নিজের আখের গোছানোতে ব্যস্ত আছেন বলে সচেতন মহল মনে করছেন।
১৬ এপ্রিল দুপুরে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি সরেজমিনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে খনন কাজ পরিদর্শন করেন।
এ সময় তিনি সঠিক ভাবে খনন কাজ করার নির্দেশ দেন এবং খনন কাজ সঠিক ভাবে সম্পন্ন না করলে বিল প্রদান বন্ধের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন এ নদী খনন কৃষকের জীবনমান উন্নয়ন কার্যক্রমের অংশ। এ কাজ নিয়ে হেলাফেলা করলে জনগণ মেনে নেবে না।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed