ছাতকে সড়ক দূর্ঘটনায় লেগুনা চালকের মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকে সড়ক দূর্ঘটনায় আব্দুস শহিদ (৪৫) নামের এক লেগুনা চালকের মৃত্যু হ হয়েছে। শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বোকারভাঙ্গা-জাতুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি বাসের সাথে বিপরীতগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় লেগুনা চালক আব্দুস শহিদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস শহিদ উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ দূর্ঘটনায় আরো কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেরRead More



Comments are Closed