দেশে আরো ৩১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে।
একই সময়ে দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ ছাড়া সোমবার (১১ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হলেও এর আগে গত ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন দেশে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ছিল না।
এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এসময়ে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনেRead More
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেনRead More



Comments are Closed