সিলেটে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাগবাড়িতে মুজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের শামসুদ্দিনের কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুজিবুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলার তারাখান্দা থানার বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে এ কলোনিতে থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালে ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মুজিবুর রহমানের দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed