নজরদারিতে প্রাথমিক শিক্ষকদের ফেসবুক
বৈশাখী নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাছে ২৭ সদস্য বিশিষ্ট প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের চারটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে।
রোববার (১০ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের স্বাক্ষর করা কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি কর্মকর্তা/কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।
এতে আরও বলা হয়, কমিটি মাসে একবার সভা করে উপজেলা/জেলা/ বিভাগীয় পর্যায়ের উল্লেখযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির কাছে উপস্থাপন করবে। এছাড়া কমিটি চাইলে বিধি মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed