নয়াসড়ক ক্রীড়া সংস্থার ইফতার সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ও প্রবাসী মোছা. রাবেয়া বেগম রাবনা, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, মুহিবুর রহমান শিপলু, তাহবির আহমেদ দিপু এর সার্বিক সহযোগিতায় ধারাবাহিতকভাবে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) নয়াসড়ক পয়েন্টে এই ইফতার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাউন্ট এডোরা হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা জুয়েল আহমদ, মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি লোকমান আহমদ, ৩৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবর মিয়া, নয়াসড়ক ক্রিয়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সির প্রার্থী ফয়জুর রহমান ফয়জুর, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজিম উদ্দিন, নয়াসড়ক সামাজিক কল্যান সংস্থার সভাপতি মো. ইমাম উদ্দিন রুজেল, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহান আল মাহবুব, মহানগর ছাত্রদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন মিয়া, আজিজুল হাকিম রাজু, নয়াসড়ক সামাজিক কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান তাহা, শাহিন আহমদ, মিনহাজুর রহমান রাহি প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed