জাবিতে কিশোরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির (স্টুডেন্টস’ এসোসিয়েশন অব কিশোরগঞ্জ) নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেব বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান চৌধুরী রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের মোহাম্মদ তানভীর আলম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিদায়ী সভাপতি হাসান শাহরিয়ার রমিম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের (২০২১-২২ শিক্ষাবর্ষ) জন্য এই কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন দেয়া হয়৷
এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৪৬ ব্যাচের শিক্ষার্থী রাজু হাসান রাজন, রিয়েন খান, ফাবিহা প্ৰীতু, আবেদীন মুন্না, আনিকা কান্তা, সাবিকুন্নাহার মৌ, রুহানুল ইসলাম ইমন, তানিয়া আহমেদ জ্যোতি ও নুসরাত তাসনীম।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ৪৬ ব্যাচের শিক্ষার্থী মনোয়ার হোসেন হিমেল, জয় বৰ্মণ, মুজিবুল হক উৎপল, ঐশী পাল, পলাশ শাহ, আফসারী রাফা, জহির ফয়সাল, তামান্না আহমেদ ও সানজিদা নওরীন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ৪৭ ব্যাচের ইসরাত এ্যামি, রোজেন নূর, আসাদুজ্জামান বাবু, ইফতেখারুজ্জামান ইফতি, নূরুজ্জামান সিদ্দিকী নিরব, জয় পাল, খালেদ সাইফুল্লাহ, ফারজানা আক্তার তামান্না, অনন্যা সাহা, টি আই নিলয়, শামস শাহরিন অদিতি, মশিউর রহমান, ইশিকা আহমেদ, রিমা আক্তার, তানজিনা তাসনীম তানিয়া, জাহিদ, হাবিবুল্লাহ সিফাত, নাহিদ আল মবিন ও মো: ইমরুল হাসান অমি।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে জান্নাতুল ইসলাম টনি, দপ্তর সম্পাদক হিসেবে শাহরিয়া ইসলাম অপি ও প্রচার সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল আদনান মনোনীত হয়েছেন।
কিশোরগঞ্জ থেকে আগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে এই সংগঠন। ভর্তি পরীক্ষার সময় কিশোরগঞ্জ জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসনসংকট থেকে শুরু করে যে-কোন সমস্যায় সাহায্য করে থাকে স্টুডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed