সাবেক মেয়র কামরানের বাসায় হামলার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ছড়ারপার ও মাছিমপুর এলাকার মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত কোনো পক্ষ মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গতকাল বুধবার রাতেই অজ্ঞাত আসামীদের নামে এই মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশ। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ছড়ার পাড় এলাকার সিলেট সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালায় একটি পক্ষ। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। দুই তরুণের ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখনো কেউ আটক হয়নি।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed