Main Menu

জাবিতে ঈদের ছুটি ২৪ এপ্রিল থেকে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে আগামী ২৪ এপ্রিল (রবিবার) থেকে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম।

অধ্যাপক নুরুল আলম বলেন, ‘দীর্ঘদিন আমরা যেহেতু ক্লাস নিতে পারিনি, সেশন জট যাতে কিছুটা হলেও কমে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পূর্বনির্ধারিত ছুটি ১০ এপ্রিল থেকে পিছিয়ে ২৪ তারিখে নেয়া হয়েছে। ১৫ মে অফিস খুলবে, তবে বৌদ্ধপূর্ণিমার দিন ক্লাস বন্ধ থাকবে। এসময় সকল বিভাগে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে’।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত রমজান, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য ৩৬ দিনের ছুটির উল্লেখ ছিল। তবে করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ছুটি ১৪ দিন কমিয়ে ২৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed