জাবিতে ‘বাংলা বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’র পুরষ্কার বিতরণ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলা বিভাগ কর্তৃক বাংলা সংসদের তত্ত্বাবধানে গত ২৭-৩১ মার্চ, ২০২২ তারিখে আয়োজিত হয়েছে “বাংলা বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২” এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) উক্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা, বাংলা সংসদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, অধ্যাপক ড. খোরশেদ আলম, সহকারী অধ্যাপক বশিউরুজ্জামান খোকন, সহকারী অধ্যাপক তৃপ্তি সরকার, বিভাগের ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রভাষক মো. শামীম হোসেন, প্রভাষক নিঝুম শাহ্ এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘ক্রীড়া মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল এবং কর্মস্পৃহ রাখতে সহায়তা করে। বিভাগের এই ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে এবং সজীব রাখে। ভবিষ্যতে বাংলা বিভাগ এই ধরণের ধারাবাহিতা অব্যাহত রাখবে এবং আসন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ভালো ফলাফল বয়ে আনবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।’
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed