Main Menu

৮ ও ১৫ এপ্রিল সিলেটের সকল মার্কেট খোলা থাকবে

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৮ ও ১৫ এপ্রিল (শুক্রবার) সিলেট নগরীর সকল মার্কেট ও কাপড়ের শো-রুম খোলা থাকবে।

ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে কল-কারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে আলোচনাক্রমে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চেম্বার সভাপতি তাহমিন আহমদ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed