বিশ্বে করোনায় আরো ১৮৯৩ মৃত্যু, শনাক্ত ৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই করোনার তাণ্ডবে টালমাটাল ছিল বিশ্ব। তবে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকাকরণের ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, গত কয়েকদিন করোনায় মৃত্যু-আক্রান্ত কমতির দিকে।
সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ সময় মারা গেছেন আরও এক হাজার ৮৯৩ জন।
এর আগে রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০ লাখ ৭ হাজার ৭২১ জন। এ সময় মৃত্যু হয়েছিল ২ হাজার ৬৩৫ জনের। তার আগে শনিবার (২ এপ্রিল) আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু হয়েছিল ৩ হাজার ৭৪৫ জনের।
সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৭২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৭৫ হাজার ৮১১ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৮ হাজার ১৯৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮৬৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৩৮৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৬৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ৮৫২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৫০৬ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৩৭৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩০ হাজার ৫৬৩ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও দক্ষিণ কোরিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed