দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ২৪ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলবে।
রোববার (৩ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়েছে দাখিলের ফরমপূরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দাখিলের ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১৫ টাকা। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ১ হাজার ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিয়ের ১ হাজার ৩৭৫ টাকা বোর্ড ফি ও ৪৪০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের মোট ফিয়ের ১ হাজার ১৮৫ টাকা বোর্ড ফি ও ৩৬০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ অকৃতকার্য পরীক্ষার্থীদের ১০ এপ্রিলের মধ্যে নিজনিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। এদিনই মাদারাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করা হবে। ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল।
দাখিল পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিতের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More



Comments are Closed